গত কয়েক মাস ধরে-আলোচনা সমালোচনার বিষয়-ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?
বেশির ভাগ লোকই বলছে এইচএসসি সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরি
বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছে না | অথচ বাংলাদেশ সরকারের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েব সাইট ঘুরে দেখা যায়
যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান
গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ |
এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |
এবার আসি চাকরির ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ
করেন, বেতন স্কেল – মূল বেতন ৪৭০০/- সর্বসাকুল্যে ৯৭৪৫/- এবং তাকে সারাজীবন
একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না |
আর
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ
করেন | বেতন স্কেল-মূল বেতন ৮০০০/ -সর্বসাকুল্যে ১৬৫৪০/- তারা ক্রমে ক্রমে
পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন |
যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে মাস্টার্স অথবা বিসিএসধারী হতে হয় |
অনেকেই আবার বলছেনঃ-
আমরা যদি ডিপ্লোমা পড়ে আবার বিএসসি করি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় |
হ্যাঁ কথা সত্য |তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন |
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
আর আপনি যদি এতোই লাভ লসের হিসেব খোঁজেন তবে – কেন এতো প্রতিযোগিতার ভর্তি
পরীক্ষা দিয়ে, নানান ঝামেলার পাশ কাটিয়ে ডিপ্লোমা পড়তে এলেন?
তার চেয়ে বরং ১২০/- দিয়ে ভর্তি ফরম উঠিয়ে যেকোন কলেজে এইচএসসি পড়তে গেলেন না কেন?
আরে ভাই-ভালো কিছু পেতে হলে সামান্য কিছু হলেও দিতে হয় |
এবার নিজের দেখা কিছু অভিজ্ঞতার কথা বলি – আমার গ্রামে প্রায় ২০ জন আছেন
যারা, অনার্স-মাস্টার্স কম্পলিট করেও কপালে মূলা ঝুলিয়ে টুঁ টুঁ করে ঘুরে
বেড়াচ্ছেন | নিজের সম্মানটুকু বাচানো যায় – এমন একটা চাকরি পাচ্ছেন না |
(আমি এটা আক্রমণাত্মক অর্থে বলিনি-জাস্ট এক্সাম্পল) আর মাত্র এক জনই আছেন
যিনি ডিপ্লোমা পড়েছেন – তিনি পাশ করার দুমাসের মাথায় একটা চাকরি পেয়ে
যান | গ্রামীণ শক্তিতে | চাকরির বয়স প্রায় সাড়ে তিন বছর | বর্তমানে বেতন
পাচ্ছেন বিশ – বাইশ হাজার টাকা |
এরপরও কি বলবেন ডিপ্লোমা পড়ানো এবং
পড়া উচিত না। এরপর ও কি বলবেন ডিপ্লোমা অনেক নিম্ন। ডিপ্লোমা নিয়ে
তাচ্ছিল্যকর কথা আর ভালো লাগেনা।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে কিছু কথা , তথ্যটি নিজে পড়ুন এবং Share করে সবাইকে জানিয়ে দিন
Saturday, May 6, 2017
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment